মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে রংপুরের গংগাচড়া থানাধীন বুড়িরহাট লাইফের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন প্রতাব চন্দ্র রায়, পিতা—মৃত উপেন চন্দ্র রায়, সাং—গোয়ালু, থানা—হাজীরহাট, মহানগর রংপুর।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা অনুযায়ী হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এএসআই সুবোধ কুমার রায় এবং এএসআই মোঃ দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জিআর-৩৭২/২০, প্রসেস নং-১৩৭/২৬ (হাজীঃ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতাব চন্দ্র রায়কে বুড়িরহাট লাইফের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের দায়িত্বশীল ও তৎপর ভূমিকার ফলে আদালতের ওয়ারেন্ট দ্রুত তামিল হওয়ায় স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমের ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। অপরাধ দমন ও আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
