খুলনা -০৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন নির্বাচনী এলাকায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায় সহ অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। তাদের জন্য আমরা গর্বিত। এদের মধ্যে বিজ্ঞানী পিসি রায় ছিলেন অন্যতম। বিজ্ঞানী পিসি রায় অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে রসায়নবিদ, শিল্পপতি, সমাজ সংস্কারক ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন। তিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী ছিলেন, বাংলায় বিজ্ঞান চর্চার সুফল তিনি পৌঁছে দিয়েছিলেন গণমানুষের মাঝে। তিনি একজন মানবিক গুণাবলির অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন।

বিজ্ঞানী বেশে বিপ্লবী এ মহাপুরুষ তার অর্জিত সব সম্পদ মানবকল্যানে দান করে মহানুভবতার পরিচয় দিয়েছেন। এ ধরনের গুণী ব্যক্তির শুন্যতা কখনো পুরুণ হবার নয় উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বিজ্ঞানী পিসি জীবন আদর্শ তরুণ প্রজন্মের ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

তিনি শুক্রবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার ( বিজ্ঞানীর জন্মস্থান) রাড়ুলীতে খুলনা জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানীর বসতবাড়ি সংরক্ষণ, পর্যটন কেন্দ্র স্থাপন, রেস্টহাউজ নির্মাণ, মিউজিয়াম স্থাপন, বিজ্ঞানীর মা ভুবনমোহিনী নামে দেশের প্রথম বালিকা বিদ্যালয় জাতীয়করণ, ব্রীজ ও সড়ক বিজ্ঞানীর নামে নামকরণ ও সপ্তাহব্যাপী পিসি মেলা করার দাবি জানান।

স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

বিশেষ অতিথি ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সুশান্ত কুমার সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, আব্দুর রাজ্জাক মলঙ্গী।

সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মোস্তফা কামাল জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ডাঃ শংকর দেবনাথ, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল ও উত্তম দাশ।

অনুষ্ঠানে রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞান বিষয়ক স্টল পরিদর্শন করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিজ্ঞানী পিসি রায় ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে বিজ্ঞানীর জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *