সামদানি হোসেন বাপ্পি

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী এন্ড কলেজে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহিত উর রহমান শান্ত।

সোমবার ১ জানুয়ারি ২০২৪ দুপুর ১২ টায় চরপাড়া নয়াপাড়ায় কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল পরিচালক প্রফেসর আজাহারুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাহিমা আখতার।

মোহিত উর রহমান শান্ত বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। দেশ উন্নয়নের সাথে সাথে শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন হচ্ছে অগ্রাধিকারে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *