Exif_JPEG_420

ইমরান হোসেন
ময়মনসিংহ

ময়মনসিংহ শিববাড়িস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর যুবলীগের সংগঠক রাফিউল আদনান প্রিয়ম এর উদ্দ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং শেখ ফজলুল হক মনি’র প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর -৪ আসনের কৃতি সন্তান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, তিনি তার বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন এবং বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় উপস্থিত মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি, আব্দুল আওয়াল মিন্টু, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, এবং বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি পদ প্রত্যাশীরা ও সদস্য বৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *