স্থানীয় প্রতিনিধি

আজ ১৮.০৪.২০২৩ তারিখে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে-মেসার্স আলহাজ্ব নবাব আলী ফিলিং স্টেশন, মুক্তাগাছা এর অকটেন এর একটি ইউনিট এ পরিমাণে কম পাওয়া যায় এবং ডিজেল-এর দুইটি ইউনিট এ পরিমান সঠিক পাওয়া যায়। অকটেন এর ইউনিটটি মাপ সঠিক করে পুন:সিলকরণ এর পরামর্শ দেয়া হয়।মুক্তাগাছা ফিলিং স্টেশন, মুক্তাগাছা এর ডিজেল, পেট্রোল ও অকটেন এর ৩ টি ইউনিট পরিমাপ করে সঠিক পাওয়া যায়।
মেসার্স ফারুক বেকারী, কাউডাঙ্গারচর এ পরিদর্শনপূর্বক ‘বিস্কুট ’ পণ্যের সিএম লাইসেন্স পাওয়া গেলেও ‘প্লেইন কেক’ ও ‘ব্রেড’ পণ্যের সিএম লাইসেন্স পাওয়া যায় নি। পণ্য মোড়কজাত সনদ কোন পণ্যের অনুকূলেই পাওয়া যায় নি। এসময় ব্রেড, বিস্কুট ও প্লেইন কেক পণ্যের বিপরীতে পণ্যমোড়কজাত সনদ এর আবেদন গ্রহণ করা হয়।
নিউ মিনা বেকারি এর বিস্কুট, পাউরুটি পণ্যের সিএম লাইসেন্স সঠিক পাওয়া যায় এবং কেক পণ্যের সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ দেয়া হয়। একইসাথে তিনটি পণ্যের বিপরীতে পণ্যমোড়কজাত সনদ এর আবেদন গ্রহণ করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানে অত্র অফিসের মো. ছানোয়ার হোসেন, সহকারী পরিচালক (মেট) ও অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *