মোঃ ইমরুল আহসান
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নাম উল্লেখ না করেই বলেছেন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের তিনি কেউ নন। বরং, শেখ হাসিনা বলেন, যারা তার পক্ষে বিবৃতি দিয়েছে তারা বিশেষজ্ঞ ও আইনজীবী পাঠিয়ে সব দলিল দস্তাবেজ খতিয়ে দেখুক যে সেখানে অন্যায় বা অসামঞ্জস্যতা আছে কি-না।

“কেউ যদি ট্যাক্স না দেয় আর শ্রমিকের অর্থ আত্মসাৎ করে এবং সেই শ্রমিকের পক্ষে শ্রম আদালতে মামলা হলে আমাদের কি হাতে আছে যে সে বিচার বিন্ধ করে দেব?” ঢাকায় গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন তিনি।

প্রসঙ্গত, সোমবার বারাক ওবামা ও হিলারি ক্লিনটনসহ বিশ্বের ১৬০ জন সুপরিচিত ব্যক্তি ও নেতা অধ্যাপক ইউনুসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে একশ’র বেশি নোবেল বিজয়ী রয়েছেন।

এ চিঠিতে মি. ইউনুসের মামলার বিচারকাজ স্থগিত করার জন্য তারা প্রধানমন্ত্রীকে আহবান জানিয়েছেন। একই সঙ্গে গত দুটি নির্বাচনের বৈধতার সংকট ছিলো জানিয়ে সামনের নির্বাচনের দিকে তাদের নজর রয়েছে বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, “আমার খুব অবাক লাগছে। অপরাধ করেননি- ভদ্রলোকের যদি এতোটাই আত্মবিশ্বাস থাকতো তাহলে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না।”

“বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সবকিছু আইন মতো চলে। আর এদেশে বিচারাধীন বিষয়ে আমরা কথা বলি না। তাছাড়া আমি কে মামলা প্রত্যাহার করার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *