‘মৃত্যু কখনো বলে আসে না’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তিনদিন পর পঞ্চগড়ের বোদা উপজেলার ধনীপাড়া এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত ৮টার দিকে ওই এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার মকলেছুর রহমানের ছেলে ফারহান লাবিব (২২)। এর তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ আগস্ট) রাতে লাবিব বোদা উপজেলা শহর থেকে মোটরসাইকেল নিয়ে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সড়কের পাশের একটি পাম্পে প্রবেশের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ লাবিব সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *