স্থানীয় প্রতিনিধি

নীলফামারীর ডোমারে খাবার হোটেলের আড়ালে হেরোইনসহ মাদক কারবারি দুই ভাইকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

সন্ধ্যার দিকে উপজেলার ছোট রাউতা জোড়পাখুড়ী এলাকায় হেরোইন বিক্রয়ের সময় ৬ পুড়িয়াসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন— পূর্ব চিকনমাটি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের দুই ছেলে মো. আব্দুর রশীদ (৫৯) ও মো. ওসমান গনি বাবলু (৫০)। সর্ম্পকে তারা আপন ভাই।

থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট রাউতা জোড়পাখুড়ী এলাকায় হেরোইন বিক্রয়ের সময় দুই ভাই রশিদ ও বাবলুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে তিন গ্রাম ওজনের ৬টি হেরোইনের পুড়িয়া পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রশীদের বিরুদ্ধে মাদকের ১০টি ও বাবলুর বিরুদ্ধে ৫টা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ওসি মাহমুদ উন নবী জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *