নীলফামারীর কিশোরগঞ্জে বালুর স্তুপ থেকে অজ্ঞাতনামা এক ব‍্যক্তির লাশ উদ্ধার করছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ি গ্রামে বালুর স্তুপ থেকে শিয়াল টেনে হেচঁড়ে বের করায় চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে।

জানা যায়, স্থানীয় এক ব‍্যক্তি গরুর জন‍্য ঘাস কাটতে গিয়ে গন্ধ শুকতে পায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। প্রত‍্যক্ষদর্শীরা কিশোরগঞ্জ থানায় সংবাদ দিলে থানা পুলিশ তাৎক্ষণিক ছুটে গিয়ে বালুর স্তুপ থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে। তবে এখনো মৃত‍ ব্যক্তিকে সনাক্ত করা যায়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ জানান, একজন অজ্ঞাতনামা ব‍্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তাকে সনাক্ত করা যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *