মোঃ ইমরুল আহসান
পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম সিআইডি হেডকোয়ার্টার পরিদর্শনে করেন। এসময় তাকে স্বাগত জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম। সিআইডির ১৩ তলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সিআইডির চলমান কার্যক্রম নিয়ে আইজিপি উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি সিআইডির গত এক বছরের অর্জন নিয়ে প্রকাশিত ”স্মার্ট ইনভেষ্টিগেশনে সিআইডি” শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। উক্ত মতবিনিময় সভায় সিআইডি’র বিভিন্ন শাখার ইউনিট প্রধানগণ শাখার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করেন। আইজিপি মহোদয় অত্যন্ত ধৈর্যের সাথে সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান দেন। তিনি বলেন, ইতিমধ্যে সিআইডি সরকারের বিভিন্ন ইউনিটসহ সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সিআইডিতে সাইবার মনিটরিং সেল, মানব পাচার মনিটরিং সেল, প্রসিকিউশন সেলসহ নতুন নতুন উদ্যোগ গ্রহণ করায় তিনি সিআইডি প্রধানের ভূয়সী প্রশংসা করেন। গ্রুপ ভিত্তিক তদন্ত কার্যক্রম, কেইস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফরোয়ার্ড ডায়েরি মেইনটেইন করার উপর তিনি গুরুত্বারোপ করেন। মাদক ব্যসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ফিনান্সিয়াল ক্রাইম প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, সাইবার ক্রাইম দমন এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহে সিআইডিকে আরো গতিশীল ভূমিকা পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

সিআইডি প্রধান তার বক্তব্যে অপরাধ দমনে চলমান কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তিনি সিআইডির আধুনিকায়নে বিভিন্ন চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং আইজিপি মহোদয়ের সহযোগিতা কামনা করেন। তিনি দক্ষতা উন্নয়নে দেশে বিদেশে সাইবার এবং ফরেনসিক প্রশিক্ষণ গ্রহণ ও গবেষণা কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবি প্রধান অতিরিক্ত আইজিপি (গ্রেড -১) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) । এছাড়া কুসুম দেওয়ান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) মোঃ মাইনুল হাসান পিপিএম, ডিআইজি (এইচআরএম) সহ সিআইডি’র অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *