২৪ আগস্ট ১৫:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সভাকক্ষে কমিউনিটি পুলিশিং বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আজকের সভায় নির্ধারিত বিষয় ছাড়াও আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. “রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী” সুষ্ঠু, সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন করার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সদস্যবৃন্দের আলোচনা হয়। আলোচনায় পুলিশ কমিশনার মহোদয় উক্ত দিবস উপলক্ষে তাদের অংশগ্রহণের আহ্বান জানান। পুলিশ কমিশনার এর আহবানে সাড়া দিয়ে কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ তাদের পক্ষ হতে নানা কার্যক্রম ও কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তাদের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর ও প্রধান উপদেষ্টা কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি। এছাড়া সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুরের সভাপতি ও চেয়ারম্যান, জেলা পরিষদ, রংপুর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বাবলু; কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জহির উদ্দিন মোঃ জাহাঙ্গীর; কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুরের সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো সহ কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুরের অন্যান্য সদস্যবৃন্দ।
