২২ আগস্ট ২০২৩ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলাবো উপজেলা সফর করেন। এসময় তিনি বেলাবো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাজনাব ইউনিয়ন পরিষদ ও বাজনাব ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি নিয়মিত বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠান ও ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ, সরকারি রাজস্ব আদায়, খাস জমি পরিদর্শন ও বন্দোবস্ত প্রদান, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রচারসহ দাপ্তরিক সেবাসমূহ যথাযথভাবে প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি আহবান জানান।

তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *