মোঃ ইমরুল আহসান
অনেকদিন পরে অস্ট্রেলিয়ার সিডনীতে অবশেষে দুজনের দেখা হয়ে গেলো। বলছিলাম ঢালিউড সম্রাজ্ঞী নায়িকা শাবনূর ও বাংলা গানের সুরেলা কণ্ঠী গায়িকা কনকচাঁপার কথা। শাবনূর তার ফেসবুক লাইভে এসে মধুর আলাপচারিতায় কনকচাঁপার সাথে মেতে ওঠেন। শাবনূর তার সর্বাধিক ছবির গানের শিল্পী কনকচাঁপাকে কাছে পেয়ে খুবই আনন্দিত। তেমনি কনকচাঁপাও শাবনূরের সাথে দেখা করে খুবই আনন্দিত। শাবনূরকে উচুঁ মানের অভিনেত্রী হিসেবে আখ্যায়িত করেন নন্দিত এই গায়িকা। শাবনূর ও কনকচাঁপা যেন দুটি দেহে একটি প্রাণ! অভিনয় জগতে ও গানের জগতের দুজন ভিষণ প্রিয় আমার। শাবনূরের সর্বাধিক গানের শিল্পী হলেন কনকচাঁপা। তেমনি কনকচাঁপা সবচেয়ে চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন শাবনূরের ছবিতে। শাবনূরের লিপে কনকচাঁপা গানগুলো শুনলে মনে হয় যেন শাবনূরই গাইছে। চলচ্চিত্রে শাবনূরের লিপে অসংখ্য রোমান্টিক, কালজয়ী গান রয়েছে কনকচাঁপার।
