মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ সময় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে শাহীন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১১/ ৭/ ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় সময় মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক সহ দুই জনকে আসামি করে মামলা করা হয়।
পরিচালক আশিকুর রহমান আশিক সহ দুজনকে মামলা আসামি করেন নিহতের মাতা শেফালী আক্তার। মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।
সূত্রমতে জানা গেছে গেছে, দুই থেকে চার জন মিলে শাহীনকে মেঝেতে ফেলে পা দিয়ে চেপে ধরে দফায় দফায় নির্যাতন করে।
নিহত শাহীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাশবাড়ি কলোনী নুর ইসলাম এর ছেলে।
নিহতের মা শেফালী আক্তার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
গত ১১/ ৭ /২০২৩/ বিকেলে নিরাময় কেন্দ্রের পরিচালক আশিকুর রহমান আশিক তাকে ফোনে জানান, শাহীন অসুস্থ। তখন তিনি ও তার তিনজন আত্মীয়কে সঙ্গে নিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যান। কিছু সময় পর তাকে ফোনে জানানো হয় তার ছেলে মারা গেছেন। মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রয়েছে।

নিহতের মামা রাতে বারোটা ময়মনসিংহ মেডিকেল পৌঁছে মরদেহ দেখতে পান। তখন তার সন্দেহ হওয়ায় নিহতের শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করে তার ডান হাতের কবজিতে দাগ, বাম কাঁধের ওপর এবং পিঠের ডান ও বাম পাশে কালচে থেঁতলানো দাগসহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখেন।
পরে বাদীসহ পুলিশ সদস্যরা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গিয়ে অন্যদেরকে জিজ্ঞেস করলে সেখানকার চিকিৎসা নিতে আসা রোগীর কথায় নিশ্চিত হন যে শাহীনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, সময় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অনুমতিহীন ভাবে চিকিৎসার নামে টর্চার করা হতো।

এসব অবৈধ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে সচেতন মহল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *