২০ আগষ্ট, ২০২৩ ‘ভলন্টিয়ার ফর বাংলাদেশ’ জাগো ফাউন্ডেশন নামক একটি যুবসংগঠনের এক ঝাঁক তরুণ সদস্য ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, ময়মনসিংহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
‘ভলন্টিয়ার ফর বাংলাদেশ’ একটি যুবসংগঠন যা ২০১১ সালে মার্কিন দূতাবাসের সহায়তায় প্রতিষ্ঠা করা হয়। ভিবিডি’র লক্ষ্য হল বাংলাদেশের তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষমতায়ন করা এবং তাদের সম্প্রদায়ে ইতিবাচক পরিবর্তন আনতে নেতৃত্বের দক্ষতা বিকাশ করা। বর্তমানে সংগঠনটি সারা বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনা করছে এবং তার পাশাপাশি ইউনেস্কো ঘোষিত Sustainable Development Gial (এসডিজি) লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এছাড়াও, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যাসহ যেকোনো জরুরী পরিস্থিতিতে এই সংগঠনটি সবার আগে এগিয়ে আসে।
বিগত মে থেকে শুরু করে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ ময়মনসিংহ কর্তৃক পরিচালিত “Take Responsibility, Save A Family” প্রজেক্টটি অসহায়-দরিদ্র পরিবারগুলোর প্রয়োজনীয় খাদ্যের সমস্যা দূরীকরণের কাজ করেছে। খাদ্যের অভাবে অসহায় পরিবারগুলো যেন অভুক্ত না থাকে সেটি সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করাই ছিলো তাদের প্রধান লক্ষ্য।
ধন্যবাদ সেই সকল মানুষদের যারা এই সংকটকালে আর্থিক সহযোগিতা দিয়ে ভিবিডি ময়মনসিংহের ভলান্টিয়ারদের উদ্যোগে নিম্নবিত্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন। আশা করছি তারা তাদের নিরলস সাধনা এবং সহযোগিতা অব্যাহত রাখবে এবং সামনের দিনগুলোতে সমাজের আরো মানুষ তাদের এই মহৎ কাজের সাথে যোগ দিবে।
