মোঃ ইমরুল আহসান
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ ভরি স্বর্ণসহ দুই যাত্রী ও সিভিল আ্যভিয়েশন কর্তৃপক্ষের (কাব্য) ৩ সদস্যকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
আটক দুই যাত্রী হলেন মোঃ তাজুল ইসলাম ও মোঃ জামাল উদ্দিন আর ক্যাবের তিন সদস্য হলেন আব্দুল ওয়াহাব, হাসান ও শাহাজান।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, আটক দুই যাত্রীর গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইট যোগে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
পূর্বপরিকল্পনা অনুযায়ী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের বার, জুয়েলারি ও মোবাইল তারা সিভিল এভিয়শনের
লাউঞ্জ রুম আ্যটেনডেন্ট আব্দুল ওহাব, ইঞ্জিন ড্রাইভার হাসান ইএম হেলপার শাহজাহানের কাছে রাখেন।
কিন্তু এ বিষয়ে এভসেক-এর আগে থেকে গোয়ান্দা তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাবের এই তিন সদস্য’কে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে গ্রিন চ্যানেল থেকে দুবাই ফেরত ওই দুই-যাত্রীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাত ১১টা ৩০ মিনিটে আটককৃতদের বিমানবন্দর থানায়
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে দুইটি স্বর্ণের বার (২৩২ গ্রাম) এবং ১৯ ধরনের জুয়েলারি সামগ্রীসহ (২০০ গ্রাম) মোট ৪৩২ গ্রাম বা ৩৭ ভরি স্বর্ণ। যার অনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা।
এছাড়া তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোনসহ একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
