সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৩ রমজান, ১৪৪৪ হিজরী, ১৫ এপ্রিল ২০২৩, ২রা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ রোজ শনিবার বিকেলে জামালপুর শহরের দেওয়ানপাড়া সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আয়েন উদ্দিন। সঞ্চালনা করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম মিলন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অবসরপ্রাপ্ত সাবেক সভাপতি মানিক খান, ইদ্রিস আলী, ফজলুল আলম সিদ্দিকী, জুলহাস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর সদর উপজেলা শাখা, মেলান্দহ উপজেলা শাখা, ইসলামপুর উপজেলা শাখা, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, বকশিগঞ্জ উপজেলায় শাখা, মাদারগঞ্জ উপজেলা শাখা ও সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতির মাঝে ইফতার পরিবেশন করা হয়।
