মোঃকায়সার রশীদ
শেরপুর
আজ ১৪ আগষ্ট রোজ সোমবার শেরপুর জেলা প্রশাসকের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃআরিফুল ইসলামের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার নয়আনী বাজার, নবীনগর বাজার ও রঘুনাথ বাজারের ৯টি ডিমের আরতে মনিটরিং এর কার্যক্রম পরিচালিত করেন। এতে ২ টি আরতে মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না থাকায় ভোক্তা অধিকার ২০০৯ এর ৩৮ ধারায় সতর্কতামূলক ৩০০০( তিন)হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝ লিফলেট পাম্পলেট বিতরন করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
