ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবস্থাপনায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ অংশগ্রহণকারী জেলা পুলিশের অধ:স্তন কর্মকতা এবং কর্মচারীদের প্যারেড পরীক্ষার মূল্যায়ন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১২ আগস্ট) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়। উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরিচালনা বোর্ডের সভাপতি হিসাবে পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা মূল্যায়ন করেন মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ

এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য সহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *