মোঃ ইমরুল আহসান

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাহাবুল নামের একজন ওয়ার্কশপ মালিক নিহত হয়েছেন। শনিবার বেলা ২ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে নিজ দোকানে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে সাহাবুল (৩০)।

নিহতের চাচাতো ভাই তারিকুল ইসলাম শিপন জানান, বেলা ৩ টার দিকে নিজ ওয়ার্কশপে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় সাহাবুল হটাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। এসময় স্থানীয় দোকানীরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *