১১ আগষ্ট রোজ শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউজ ভবন প্রাঙ্গণে DURANTA BICYCLE এর উদ্যোগে বাইসাইকেল র্যালির শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ সাজ্জাদুর রহমান,
পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম,বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, সেচ্ছাসেবী আলী ইউসুফ সহ আয়োজন কমিটির সদস্যবৃন্দ।
