৭ আগস্ট রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহে ইমরানুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), ময়মনসিংহ রেঞ্জ এর ডিএমপিতে বদলীজনিত প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, দেবদাস ভট্টাচার্য্য বিপিএম,
ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ), বাংলাদেশ পুলিশ,ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।

অত্র অনুষ্ঠানে সভাপতি এবং উপস্থিত সকলে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস, খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার),পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ ডিআইজি অফিস, মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস, মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),ময়মনসিংহ রেঞ্জ অফিস, মোঃ ফারুক হোসেন, সহকারি পুলিশ সুপার, রেঞ্জ অফিস,ময়মনসিংহ সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *