মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া
ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলায় আজ বিকাল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম এর নেতৃত্বে বৃহৎ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, এই প্রতিবাদী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, উপস্থিতির মধ্যে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব, এডভোকেট আব্দুর রাজ্জাক, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল মাজন মন্ডল সহ গন্যমান্য নেতৃবৃন্দ, এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কারণ জানতে চাইলে, আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায় বিএনপি ও তার দোসরদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
