হৃদয় রায় সজীব
নেএকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ১ হাজার বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসেবে নেত্রকোণা সরকারী কলেজ শাখা ছাত্রলীগ কর্মসূচি পালন করা হয়।

বৈশ্বিক উষ্ণতা রোধে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহী করতে ৩০ জুলাই রবিবার নেত্রকোণা সরকারি কলেজ ১০০০ টি ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ ও বিতরণ করেন ।

সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভপতি সৈয়দ আল রাকিব ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান মিঠুনের নিজস্ব উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি , মীর রাকিব ,বিদুর সাহা স্পর্শ ,শিশির সরকার , চয়ন দেবনাথ , যুগ্ম সাধারণ সম্পাদক সিথি ধর গুপ্ত সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এর নেতাকমী উপস্থিত ছিলেন,
বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় , বৈশ্বিক উষ্ণতা রোধে ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *