মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনা আগামী ২ আগস্ট রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলার শাখার অন্যতম ইউনিট সাদুল্যাপুর উপজেলা শাখার আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বিকালে সাদুল্যাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সহকারি অধ্যাপক আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সহিদুল্যাহেল কবির ফারুকের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ৩১ গাইবান্ধা – ৩ আসনের সংসদ সদস্য কৃষিকন্যা এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

সভায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হক বকসি রাজা,ফজলুল হক রানা,সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২ আগস্ট রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে রংপুরের মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন দলীয় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *