বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীরগঠন ও ভারোত্তোলন টুর্নামেন্ট-২০২২ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা হতে প্রেষণে কর্মরত নারী কং ১০৯৫ হালিমা আক্তার এবং নায়েক/ ৪১৮ শিরিন আক্তার অংশগ্রহন করে সাফল্য অর্জন করে। নারী কং/১০৯৫ হালিমা আক্তার কুস্তিতে ৬৫ কেজি ওজনে স্বর্ণপদক এবং বক্সিংয়ে ৬০কেজি ওজনে স্বর্ণপদক অর্জন করেন। অন্যদিকে নায়েক /৪১৮ শিরিন আক্তার কুস্তিতে ৭২ কেজি ওজনে রৌপ্য পদক অর্জন করেন। তাদের এই সাফল্যে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

টুর্না‌মে‌ন্টে কুস্তিতে দলগতভাবে ময়মনসিংহ রেঞ্জ রানার্স আপ ট্রফি অর্জন করে। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খন্দকার গোলাম ফারুক বিপিএম বার, পিপিএম, কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সভাপতি বাংলাদেশ পুলিশ কুস্তি বক্সিং শরীর গঠন ও ভারোত্তোলন ক্লাব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *