ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ১৪ নং ওয়ার্ড চরপাড়া নয়াপড়া, কপিক্ষেত, ধোপাখোলা, চরপাড়া সহ বিভিন্ন স্থানে একাধারে বৃষ্টি হওয়ার ফলে যে জলাবদ্ধতা দেখা দিতো তা দূর করতে খাল সংস্কার কাজ চলমান রয়েছে।
আজ ২৬ জুলাই রোজ বুধবার বেলা ১২ টায় চরপাড়া খালপাড় এলাকায় খালের উপর অবৈধ দখল উচ্ছেদ সহ খাল সংস্কার কাজ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর রবিউল সহ প্রমুখ।
সুন্দর পরিচ্ছন্ন নগর গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
