স্টাফ রিপোর্টার
গফরগাঁও এর পাগলা থানায় কোন প্রকার অনুমোদন ছাড়াই তুলা হচ্ছে বালু। রতন মন্তাজ সহ আরও অনেকে তুলছে এসব বালু।রতন এর সাথে কথা বলে জানা যায় এসব বালু বিক্রি করেই সে চলে।নিজের এলাকা তাই তার ছাড়পত্র লাগে না।
সারা বছর সে বালু তুলে নিয়ে যায় যানবাহন চলার মূল রাস্তা দিয়ে । এলাকার লোকজন এর সাথে কথা বলে জানা যায় মোস্তফা ও রতন সারা বছর ই বালু তুলে।বালু আনা নেওয়ার জন্য ব্যবহার করে ড্রাম ট্রাক ও লড়ি।এসব গাড়ী ব্যবহার করে এলাকার সকল রাস্তা ঘাট ভেঙ্গে ফেলছে।তাদের অত্যাচার এ অতিষ্ঠ এলাকার লোকজন।তাদের প্রতিবাদ করার সাহস কেউ করতে পারে না। তাদের প্রতিবাদ করতে গেলে তারা আওয়ামী লীগের দলীয় লোক বলে পরিচয় দেয়।গণমাধ্যম কমীরা গেলে বলে এসব নিউজ করলে কিছুই না।কত লোকে নিউজ করলো।কিছুই হয় নি আজও।দেশের সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
