মোঃ ইমরুল আহসান
১৯ জুলাই ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই পরীক্ষা কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্যারেড পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন।
সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১৫:০০ ঘটিকা পর্যন্ত চলমান এই পরীক্ষায় মোট নিম্নবর্ণিত সংখ্যক বিভিন্ন র্যাঙ্কের মোট ৯৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন-
কনস্টেবল থেকে নায়েক-৪৬ জন
কনস্টেবল থেকে এটিএসআই-২৪ জন
নায়েক থেকে এএসআই(স:)-৩ জন
এটিএসআই থেকে টিএসআই-৭ জন
এএসআই(স:)থেকে এসআই(স:)-১৫জন
কার্যক্রমের শুরুতেই পরীক্ষার্থীবৃন্দ পুলিশ সুপার সম্মানসূচক সালামী প্রদান করেন। এরপর র্যাঙ্কভিত্তিক সকল সদস্যবৃন্দ বোর্ডের সামনে বিভিন্ন ফিল্ড ক্রাফটস, স্কোয়াড ড্রিল্ক, প্লাটুন ড্রিল, রায়ট ড্রিল ইত্যাদি মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাদের প্যারেড নৈপূণ্যের উপর ভিত্তি করে বোর্ডের সভাপতি ও সদস্যবৃন্দ তাদেরকে মূল্যায়ন করেন।
