মোঃ ইমরুল আহসান

১৫ জুলাই সকাল ১১.১০ ঘটিকায় বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপীল বিভাগের মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ জাকির হোসেন ময়মনসিংহ জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য “ন্যায়কুঞ্জ” ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করেন।

পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার সার্কিট হাউজে মাননীয় বিচারপতি দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পিবিআই, ময়মনসিংহ জেলার সাফল্যমন্ডিত কার্যক্রমের প্রশংসা করেন।

সে সময় সেখানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম; বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান, মাননীয় প্রধান বিচারপতি একান্ত সচিব মোঃ আরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম; বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান সহ আরো অনেক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *