নিজস্ব প্রতিবেদক

আহত ইফতেখার এবং বিবাদী সায়েম একই দোকানে কাজ করতো।ঘটনার দিন ১৪ জুলাই রাত আনুমানিক ৮ ঘটিকার সময় ময়মনসিংহের জয়নাল আবেদীন পার্কে অবস্থিত ফুড কোর্টে বিবাদী সায়েম সহ অজ্ঞাতনামা চার-পাঁচ জন দা,ছুরি, লোহার রড সহ প্রবেশ করে ইফতেখার আহমেদ এর সাথে অযথা ঝগড়া সৃষ্টি করে এবং অতর্কিতভাবে তার ওপর হামলা করে।কিল ঘুষি দিয়ে মারাত্মকভাবে জখম করে।এসময় সিয়ামের হাতে থাকা ছুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে ইফতেখারের পিঠে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে।ইফতেখারের পকেটে থাকা মোবাইল এবং বেতনের ১৬০০০ টাকা নিয়ে যায়।

ইফতেখারের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসীরা যেকোনো সময় তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।বর্তমানে ইফতেখার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কোতোয়ালি মডেল থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *