উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দোকান থেকে ১০ লিটার চোলাই মদ সহ কাজল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার দত্তপাড়া গ্রামের মৃত রশিদ আলীর ছেলে কাজল মিয়া দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে অবস্থিত তার চায়ের দোকানে চোলাই মদ বিক্রি করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদী মোহাম্মদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
