মোহাম্মদ ইমরুল আহসান
১১ জুলাই র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২টি চেক প্রতারণা মামলায় ০৯ মাসের কারাদন্ড ও ১৭,০০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত এবং বিস্ফোরকদ্রব্য আইনসহ অপর ০৩টি মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আমজাদ হোসেন (৫০), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- মৃধাকান্দা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বন্ধ ডাকপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে প্রতারণার মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ আব্দুল লতিফ (৫৭), পিতা- মৃত জয়নাল আবেদীন, সাং- বন্ধ ডাকপাড়া, জিনজিরা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
