স্থানীয় প্রতিনিধি
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। কিন্তু এর আগেই আশপাশের লোকজনসহ অন্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেয়রের বাসার একটি বেডরুম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বেশ কিছু কাপড়জাত বস্তু ছিল। আল্লহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু আসবাবপত্র, কাপড়চোপড়, এসি ও কিছু ইলেকট্রনিকস যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আশার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। উদ্ধার ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *