মোঃ ইমরুল আহসান
১০ জুলাই সকাল ০৯.৫৫ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা ইউনিয়ন এর জাকস ফাউন্ডেশন অফিসের সামনে জয়পুরহাট টু হিলি আঞ্চলিক মহাসড়কেরপাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুরত আলী (৪৫), পিতা-মৃত মফিজ,মাতা-মোছাঃ করিমন বেগম, সাং-শেকটা, পোষ্ট-বাগজানা,থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এর হেফাজত হতে ৩১ (একত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক= ৯৩,০০০/- (তিরানব্বই হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) নির্মলেন্দু চাকমা, এসআই (নিঃ) মোঃ আরিফ রব্বানী, এএসআই (নিঃ) মিলন কুমার, এএসআই(নিঃ) মোঃ সাদিকুল ইসলাম, কং/ মোঃ ফেরদৌস জামান, কং/মোঃ মেকদাদুর রহমান, কং/ মোঃ ইবনে খালিদ এবং নারী কং/মোছাঃ সুলতানা এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *