মো: সজিব হাসান

সাংবাদিকতা কেবল একটি পরিচয় বা পদবি নয়; এটি যোগ্যতা, জ্ঞান, সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্বপূর্ণ পেশা। একটি সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ—প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতা।

তবে দুঃখজনকভাবে, সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা এবং পেশাগত যোগ্যতা ছাড়াই সাংবাদিক পরিচয় ব্যবহারের প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনকি অষ্টম শ্রেণিও উত্তীর্ণ নন, এমন ব্যক্তিদের সাংবাদিক পরিচয়ে পরিচিতি নেওয়ার বিষয়টিও পেশাটির মান ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলছে।

এ পরিস্থিতিতে সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত মর্যাদা রক্ষায় সাংবাদিকতায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণসহ প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন নবজাগরণ টিভির নির্বাহী সম্পাদক মোঃ সজিব হাসান।

তিনি মনে করেন, সাংবাদিকতা পেশায় প্রবেশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পেশাগত প্রশিক্ষণ, সংবাদ সংগ্রহের দক্ষতা, তথ্য যাচাইয়ের সক্ষমতা, সততা ও নৈতিকতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে অপ-সাংবাদিকতা ও পেশার অপব্যবহার রোধে কার্যকর নীতিমালা থাকা জরুরি।

তাঁর মতে, সাংবাদিকতার পরিচয় যেন কেবল পরিচয়পত্র কিংবা পদবিনির্ভর না হয়। একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় হওয়া উচিত তাঁর কাজ, যোগ্যতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে।

সাংবাদিকতা পেশার হারানো মর্যাদা ও মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন পেশাগত শৃঙ্খলা, জবাবদিহি এবং দায়িত্বশীল চর্চা।

অপ-সাংবাদিকতা নয়, চাই যোগ্যতা, নৈতিকতা ও মর্যাদাপূর্ণ সাংবাদিকতা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *