লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৯ শে নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব হারুনুর রশিদ এর সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ এবং উৎপাদন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিতরণ করার আগে সরিষা ফসল ফসলের আবাদের ফলন ও মূল্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার ও পৌর বিএনপি’ আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল।
বক্তব্যের শেষে উক্ত উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ বিনামূল্যে বীজ ও সার ভিতরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
