বুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার, অতীতপুর আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী জুনিয়র হাই স্কুলের জন্য সিমুলেশন ড্রিলিং আয়োজন করা হয়।
দুর্যোগ মোকাবেলায় ছাত্রছাত্রীদের সক্ষমতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য সেবা, এবং যেকোনো দুর্যোগে আত্মরক্ষা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ড্রিলিং আয়োজন করা হয়।
উক্ত ড্রিলিং প্রোগ্রামে প্রধান শিক্ষক মুসাহিদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল কাদির মিয়া,সহকারী শিক্ষক জুবায়দুর রহমান প্রমুখ।
দুইদিন ব্যাপী এই প্রোগ্রামটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন সিআইএস এর প্রকল্প কর্মকর্তা রাফসান মিয়া।
সঞ্চালনায়, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, জরুরী উদ্ধার কার্যক্রম প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন দুর্যোগের উপর জোর দেওয়া হয় এবং ব্যবহারিক অধিবেশন অনুষ্ঠিত হয় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে গ্রুপ আলোচনা করা হয়।
সমাপনী বক্তব্যে সহকারী শিক্ষক জুবায়েদুর রহমান বলেন এই ধরনের বাস্তবমুখী আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং যেকোনো পরিস্থিতিতে নিজেদের এবং অন্যদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *