হারুন উর রশীদ
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকার ১০৮৯ সীমান্তের পিলারের কাছে অভিযান পরিচালনা করেন সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।
এসময় বাঁশঝাড়ের পাশে একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিওপির বিজিবির সদস্যরা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *