মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কক্ষে দীর্ঘ আড়াই বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ কর্মসূচি পালন করেন বর্ণী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে তাঁদের সহযোগিতা করেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া ছাত্রলীগের জাফরান শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ শেখ, বর্ণী ইউনিয়ন ছাত্রলীগের মহিবুল আরমান মুন্সী, ছাত্রলীগ নেতা সোহানসহ স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘ আড়াই বছর ধরে বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল না। তাঁদের উদ্যোগেই বুধবার ছবি দুটি পুনরায় টাঙানো হয়েছে।

এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’সহ বিভিন্ন স্লোগান দেন।

স্লোগানের মধ্য দিয়ে ছবি টাঙানোর কর্মসূচি শেষ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *