মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহ সভাপতি হিসেবে রবিউল করিম বিপ্লব, সহ সভাপতি হিসেবে আমিনুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর হোসেন পাপ্পু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান শরীফ হলুদ এর নাম ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন।

এছাড়া সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে জেলা যুবদলের সকল সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সুজাউদ্দৌলা সুজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া উক্ত কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আজাদ।

বার্তা প্রেরক হিসেবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *