আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি ও আবেদনের হারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হওয়ায় ২০২৬ সালের আগস্ট থেকে অক্টোবর—এই তিন মাসে ময়মনসিংহ জেলার মধ্যে সাফল্য অর্জন করে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে অভিনন্দন জানিয়ে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেছে জেলা প্রশাসক সাইফুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে দেওয়া সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, আগস্ট-অক্টোবর ২০২৬ মাসে গ্রাম আদালতের মামলার আবেদন ও নিষ্পত্তির ক্ষেত্রে ময়মনসিংহ জেলায় দ্বিতীয় স্থান অর্জন করায় ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সম্মাননা স্মারকে স্বাক্ষর করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবিবা মীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “কিছু কাজের স্বীকৃতি ও সম্মাননা কাজের স্পৃহা আরও বৃদ্ধি করে। এ অর্জনের জন্য ময়মনসিংহের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ সাফল্যের পেছনে কাজ করা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও হিসাব সহকারীদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। সদর উপজেলার এ অগ্রগতি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের ন্যায়বিচারপ্রাপ্তি সহজ করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *