লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাট কালাই উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে ১৪ ই নভেম্বর (২০২৬) শনিবার সকাল সাড়ে ৯ টায় “ডায়াবেটিকসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই”এ সামনে রেখে বিশ্ব ডায়াবেটিকস দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ডায়াবেটিক সমিতি চত্বর থেকে বর্ণাঢ্য রালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে বিশ্ব ডায়াবেটিকস দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন অত্র কলাই ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি ) ও আহম্মেদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা। তিনি বলেন ডায়াবেটিকস সারা জীবনের রোগ তবে নিয়ন্ত্রণ রাখা এবং নিয়মিত শরীর চর্চা করা স্বাভাবিক ওজনের চাইতে বেশি ওজন না বাড়ান ডায়াবেটিস রোগ দেখা দিলে চিকিৎসকের স্বরাপন্ন হওয়া এবং চিকিৎসকের নিয়ম মেনে চললে স্বাভাবিক সুস্থ থাকা সম্ভব।এছাড়া ও বলেন ডায়াবেটিকস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকার কথা বলে বক্তব্য শেষ করেন।

উক্ত ডায়াবেটিক সমিতির সদস্য ও শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট – – ২ আসনের (এমপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী (মহোদয়) তিনি বলেন ডায়াবেটিক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। ডায়াবেটিসের ভয়াবহ পরিনাম থেকে রক্ষা পেতে হলে যাদের ডায়াবেটিস আছে তাদের উচিত আর দেরি না করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সেবা গ্রহণ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষুধ গ্রহণ করা । মাঝে মধ্যে ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব মাসুদ রানা প্রধান। তিনি ডায়াবেটিক সমিতির উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডাক্তার আল মামুন তিনি বক্তব্যে বলেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধ ও হয়ে যেতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, বেশি চর্বিযুক্ত মাংস না খাওয়া, নিয়মিত শাকসবজি ও পুষ্টিকর খাদ্য খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা। এতে ডায়াবেটিস জনিত জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব। ওইসব কথা বলিয়ে তিনি কথা বলা শেষ করেন।

পরিশেষে অত্র সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সমাপনী বক্তব্য বলেন ডায়াবেটিস থেকে নিজেকে মুক্ত রাখতে এবং বাঁচতে হলে দেরি না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলিয়ে সকলের দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করে আলোচনার সভার সমাপ্তি ঘোষনা করেন।

এ সময় উল্লেখিত কালাই ডায়াবেটিক সমিতির সভাপতি, সেক্রেটারি, সদস্যগণ, সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ , পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা ফ্রি দেওয়া হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *