বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় হেযবুত তওহীদের উদ্যোগে নারী সম্মেলন ’২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এর হেযবুত তওহীদ নারী বিভাগ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এই সম্মেলন সম্পন্ন হয়।
সংগঠনের নেত্রকোনা জেলা সভাপতি খাদিজা আক্তারের সভাপতিত্বে এবং অনলাইন সম্পাদক নাদিয়া তুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ বিভাগের নারী বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার ডলি।
প্রধান অতিথির বক্তব্যে আয়েশা সিদ্দিকা বলেন, “আজ সমাজের বিভিন্ন স্তরে অন্যায়, অনিয়ম, ঘুষ, দুর্নীতি, খুন, গুম, হত্যা এবং নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের কারণে চরম অশান্তি বিরাজ করছে। এই অবক্ষয় ও অশান্তি থেকে মুক্তি পেতে হলে একমাত্র প্রকৃত ইসলামের অনুশাসন মেনে জীবনযাপন করতে হবে। তবেই সমাজ আলোকিত ও শান্তিময় হবে।”
তিনি আরও বলেন, প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল নারীর প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব। এ সময় তিনি হেযবুত তওহীদের পতাকাতলে সমবেত হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার নারী নেত্রী ও সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
