গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তাকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল (মহিলা ও শিশু)-এ ভর্তি করা হয়েছে।

সন্তানের অসুস্থতায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন সাংবাদিক শিহাব উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা। সন্তানের দ্রুত সুস্থতা কামনায় তিনি আত্মীয়স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন আমার ছোট ছেলেকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

সাংবাদিক শিহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকেও সবার কাছে শিশুটির দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *