বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
৪ নভেম্বর রোজ বুধবার নেত্রকোণা পৌরসভার পশ্চিম সাতপাই শেখ বাড়ী “বায়তুস সালাম” জামে মসজিদে ডিজিটাল ঘড়ি ও নামাজের নামাজের সময়সূচী প্রদান করেন মেরিট কেয়ার অর্গানাইজেশন এর সভাপতি জনাব মির্জা ইশতিয়াক আহসান (মুকুল)। মসজিদ কমিটির পক্ষে উপহার গ্রহণ করেন মসজিদের সভাপতি জনাব মো: আব্দুল মজীদ খান। এসময় উপস্থিত ছিলেন মেরিট কেয়ার অর্গানাইজেশন এর অর্থ সম্পাদক জনাব মো: মুসফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
