স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের সদর উপজেলার চূড়খাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ১১টায়  বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে  এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবাক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটন। 

বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি বিএনপির সদস্য আব্দুল লতিফসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা। 

এ সময় পরিচিত সভায় নবনিযুক্ত সভাপতি মহানগর বিএনপির সদস্য ও ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম শামীম, ভারপ্রাপ্ত

 প্রধান শিক্ষক ও সদস্য সচিব কাজী আব্দুল মতিন,

 অভিভাবক প্রতিনিধি মফিজ উদ্দিন তালুকদার , শিক্ষক প্রতিনিধি জিন্নাত আরা বেগম উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন-পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হয়। পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। নবগঠিত এই এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মান উন্নয়নে। এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব কীভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারব।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য, আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী এ.কে.এম রফিকুল আলম শামীম বলেন, চূড়খাই নাজিরাবাদ  উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। 

এসময় বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করে নবনিযুক্ত সভাপতি রফিকুল আলম শামীম আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবশে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালা করে

স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাজিরাবাদ  স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাবো

 ইনশাআল্লাহ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কাজ পড়াশুনা করা। তোমরা পড়াশুনায় মনোযোগী হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্যরা এডহক কমিটির নতুন  সভাপতি রফিকুল আলম শামীমসহ নবগঠিত এডহক কমিটির সদস্যদেরকে সাদরে স্বাগত জানান এবং ফুলের শুভেচ্ছায় বরণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *