মোক্তার হোসেন গোলাপ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ-গণমিছিলের ডাক দিয়েছে মিঠামইন উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২৪ অক্টোবর)
বিকাল ৩টায় মিঠামইন বাজার থেকে এই গণমিছিল শুরু হবে।

এ উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচারিত পোস্টার ও প্রচারে বলা হয়েছে শহীদ এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর ভাই আমাদের নেতা, আমাদের অহংকার। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি শহীদ জাহিদুল আলম জাহাঙ্গীর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার লক্ষে বিক্ষোভ ও গণমিছিলের ডাক দেয়া হয়েছে।

মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে মিঠামইন বাজারে উপস্থিত থাকার আহ্বান ও নির্দেশনা জানানো হয়েছে।

উল্লেখ্য, উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ব্যাপারে মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া বলেন, আমাদের সকলের প্রিয় নেতা জাহাঙ্গীর ভাইয়ের হত্যার দীর্ঘদিন পেরিয়ে গেলেও আমরা সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শনিবারের কর্মসূচি ঘোষণা করেছি।

গণমিছিলের ব্যাপারে মিঠামইন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দীন ভূইয়া বলেন, আমরা আমাদের এমপি মহোদয়ের নির্দেশে এ কঠোর কর্মসূচি ঘোষণা করেছি। আমরা সকলেই চাই আমাদের নেতা জাহাঙ্গীর ভাইয়ের হত্যার সাথে জড়িত সকলেই গ্রেফতার হোক এবং দ্রুত বিচার কার্যকর করা হউক। সাধারণ নেতাকর্মী-সমর্থকরাও ধৈর্য হারা হয়ে যাচ্ছে নানা প্রশাসনিক নাটকীয়তার কারণে। আগামীকালের কর্মসূচী জনতার বাধভাঙ্গা জোয়ারে পরিনত হবে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *