লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কালাই ফায়ার সার্ভিস অফিসের কাছে “নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্য সামনে রেখে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি কালাই, ক্ষেতলাল,আক্কেলপুর উপজেলার জয়পুরহাট ২ আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রীর সধর্মিনী নাজমা আরা বেগম বারী, জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আল- মামুন মিয়া ও সহকারি কমিশনার ভূমি (কালাই ) জনাব আব্দুল্লাহ আল মাহবুব।
অন্যান্যর মধ্যে থেকে এ অভিযানে কালাই থানা বিএনপি ও জামায়িতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, কালাই থানা আইন শৃঙ্খলা বাহিনী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থী, বিডিক্লিন সভাপতি ও সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ স্কাউট দল। পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ
উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন।
সভাপতি ইউএনও ফয়সাল আহমেদ বক্তব্যের মাধ্যমে বলেন দিনব্যাপী গোটা পৌরসভা এলাকা ও ইউনিয়নে স্কুল কলেজ, মাদ্রাসার আশেপাশে, হাট বাজার ও রাস্তার ধারে পুকুর, নয়ন জলির ( খালের ) কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলবে। ওইসব কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
