মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫-এর একটি আভিযানিক দল।

বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে সন্দেহজনক অবস্থায় একটি সিমেন্টের বস্তা পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে লাল কসটেপে মোড়ানো ৬৪টি এবং কালো কসটেপে মোড়ানো ৩৯টি হাতে তৈরি তাজা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ককটেলগুলো জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

তবে এসব ককটেল সেখানে কারা, কী উদ্দেশ্যে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *